মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৩৯


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে এ ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচ টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে দল। ৬ টেস্টে ৩ জয় ও ১ ড্রয়ে টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই।

তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ছাড়া মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। চোটের কারণে প্রথম টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন তিনি। অন্যদিকে মুশফিকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।

এমএসি/আরএইচ

Link copied