দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ব্রুকের
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, রাত ১০:২৬
‘হ্যারি ব্রুকই আমার দেখা বহু বছরের মধ্যে সবচেয়ে উপভোগ্য ক্রিকেটার।’
ইংল্যান্ড দলপতিকে নিয়ে এক্সে (সাবেক টুইটার) এরকম একটি পোস্টই দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। ভন এই পোস্ট করেছেন ত্রিদেশীয় সিরিজের ব্রুক শ্রীলঙ্কার বিপক্ষে ২০২ রান করার পর। ওয়ানডেতে এটা ব্রুকের প্রথম ডাবল সেঞ্চুরি, তার আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৩৬ রানের।
ব্রুক ২০২ রান করেছেন ১১৬ বলে, ২০০ রানে পৌঁছান ১১৪ বলে। এর মাধ্যমে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ভারতের শুভমান গিলের। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গিলের করা ১১৬ বলের রেকর্ড টিকল না এক মাসও।
রাওয়ালপিন্ডিতে ব্রুক নামার আগেই ভালো শুরু পেয়েছিল ইংল্যান্ড। এরপর ব্রুক এসে রীতিমতো তাণ্ডব চালান। ৪২ বলে ফিফটি, ৭৫ বলে সেঞ্চুরি ও ৯৭ বলে দেড়শত রান করেন তিনি। ১১৬ বলের ইনিংসটি তিনি সাজান ২১ চার ও ১০ ছয়ের মারে। অর্থাৎ কেবল বাউন্ডারি থেকেই তিনি করেন ১৪৪ রান।
অন্যপ্রান্ত থেকে ব্রুকের ডাবল সেঞ্চুরি দেখা উইল জ্যাকস ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ৩০ বলে ৬৬ রান করেন তিনি। জো রুট ৬৯, টম ব্যান্টন ৫০ ও বেন ডাকেট করেন ২৯ রান। ফলে ইংল্যান্ড ৪ উইকেটে পায় ৪২৯ রানের বিশাল সংগ্রহ।
এমএসি/আরএইচ