ফাইনালে ভারতের কাছে ২৮ গোলে হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, রাত ০৮:০৭


লড়াই করেই হারল বাংলাদেশ। বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে আজ বৃহস্পতিবার ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। অন্যদিকে, শুরু থেকেই দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।

গত ১৮ই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ‘আইএইচএফ উইমেনস নেশনস ট্রফি’ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ চারটি দেশ প্রতিনিধিত্ব করে। যেখানে চ্যাম্পিয়ন হওয়া দল ভারত ছাড়াও নেপাল এবং মালদ্বীপ অংশগ্রহণ করে।

বাংলাদেশ দলের জন্য এই টুর্নামেন্ট এসএ গেমসের প্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রায় তিন মাসের প্রস্তুতি ক্যাম্প শেষে প্রাথমিক তালিকার ৯০ খেলোয়াড় থেকে ১৭ জনের চূড়ান্ত দল নির্বাচন করেছে ফেডারেশন।

এমএসি/আরএইচ

Link copied