বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হাসান মাহমুদের হ্যাটট্রিক
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, দুপুর ০১:০৯
বাংলাদেশের প্রথম পেসার এবং তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন হাসান।
আবু ধাবিতে রোববার (১১ অক্টোবর) দিনের শুরুতেই পরপর তিন বলে ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রেহমানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক এটি। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি ও ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সোহাগ গাজী পেয়েছিলেন হ্যাটট্রিকের স্বাদ।
তারা দুজনই ছিলেন স্পিনার। এবার প্রথম পেসার হিসেবে বিরল এই কীর্তি গড়লেন হাসান।
হাসানের তোপে এখন লিড পাওয়ার আশায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫.১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২২১ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১২৫ রানে পিছিয়ে তারা।
এমএসি/আরএইচ