টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৪৩


গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলী এলাকায় একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
 
কারখানাটি রাষ্ট্রায়াত্ত ওষুধ কোম্পানিটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে।
 
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
 
ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরো ৭টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ২০ মিনিটে কারখানার চারতলা ভবনের চারতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
 
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

এমএসি/আরএইচ

Link copied