সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলামিনের জন্মদিন আজ, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:৫৭
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব মোহাম্মদ আলামিনের আজ শুভ জন্মদিন। ছাত্ররাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং তৃণমূলের প্রিয় এই নেতার জন্মদিনে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন তিনি। ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
মোহাম্মদ আলামিন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দায়িত্ব পালনকালে নিজের মেধা, শ্রম ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রভাগে থাকা এই ছাত্রনেতা কর্মীদের আপদে-বিপদে ছায়ার মতো পাশে থেকেছেন। ফলে সাধারণ ছাত্র ও নেতাকর্মীদের মাঝে তিনি এক জনপ্রিয় ও আস্থার প্রতীকে পরিণত হন।
তার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বলেন, "মোহাম্মদ আলামিন ভাই শুধু একজন নেতাই নন, তিনি আমাদের দুঃসময়ের কান্ডারি। ছাত্ররাজনীতিতে তার অবদান সবসময় অনুপ্রেরণা জোগাবে।"
প্রিয় নেতার এই বিশেষ দিনে মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, নেক হায়াত এবং উত্তম জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আগামী দিনেও তিনি একইভাবে দেশ, জনগণ এবং সংগঠনের কল্যাণে নিজের বলিষ্ঠ নেতৃত্ব বজায় রাখবেন এবং সমৃদ্ধ এক ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখবেন।
এমএসি/আরএইচ