ত্রিভূজ প্রেমের গল্পে অপূর্ব, নীহা ও বর্ষণ

বিনোদন প্রতিবেদক

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:৫৯


তবে দাম্পত্যজীবনে অতীতের সম্পর্ক নিয়ে সন্দেহ ও নানা টানাপোড়েন তৈরি হলে একপর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ঋতু। এমন পরিস্থিতিতে আবারও ঋতু ও মিলনের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন রুমী। সেখান থেকেই গল্পে তৈরি হয় নতুন এক আবেগঘন মোড়।

নাটকটির গল্প ও চিত্রনাট্য অপূর্বকে বিশেষভাবে টেনেছে। গত রোববার প্রথম আলোকে তিনি বলেন, ‘এই স্ক্রিপ্টের প্রতিটি সংলাপ, প্রতিটি সিচুয়েশন এবং এর ডেপথ আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। এ কারণেই কাজটি করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।’

ইমতিয়াজ বর্ষণের সঙ্গে অপূর্বর এটি তৃতীয় কাজ। এর আগে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ ও ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। তবে নাজনীন নীহার সঙ্গে ‘ত্রিভুজ’ই বর্ষণের প্রথম কাজ।

অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বর্ষণ বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা দারুণ। তাঁর সঙ্গে কাজ করে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আর নীহার সঙ্গে এবারই প্রথম কাজ। সব মিলিয়ে মনে হয়েছে, সুন্দর একটি গল্পের অংশ হতে পেরেছি।’

পরিচালক মাসরিকুল আলমের কাছে ‘ত্রিভুজ’ কেবল প্রেমের সম্পর্কের গল্প নয়। তাঁর ভাষ্যে, ‘ত্রিভুজ শুধু কে কাকে পেল—এই প্রশ্নের গল্প নয়। বরং কাকে ভালোবেসে মানুষ কী হারায়, কী রেখে যায় এবং কোনো কোনো ভালোবাসা কেন পূর্ণতা না পেয়েও সারা জীবন থেকে যায়—সেই গল্প।’

এমএসি/আরএইচ

Link copied