১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০৪
ফের বাড়ানো হলো এলপিজির দাম। এবার তরলীকৃত এই পেট্রোলিয়াম গ্যাসের দাম এক লাফে বেড়েছে ২৫২ টাকা। অর্থাৎ, এখন থেকে ১২ কেজির এলপিজি কিনতে হলে গুনতে হবে ১৮৩৭ টাকা।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম নির্ধারণ করেছে।
এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২ হাজারের কাছাকাছি দরে বিক্রি হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা
এমএসি/আরএইচ