ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬০

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:৪৬


দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৮৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) বাকি ছয়জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭৬ জন খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশাল বিভাগে ২০০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ও জন, রংপুর বিভাগে ৩৮ জন ও সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমএসি/আরএইচ

Link copied