অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০১:০৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘাটনের দাবি করেছে পুলিশ।
প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য ও আলামত বিশ্লেষণ করে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, মূলত দামী আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কিশোরটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক এবং খোয়া যাওয়া মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পুলিশ ।
এমএসি/আরএইচ