শনিবার সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০২:১৫


জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রাজশাহীর কয়েকটি এলাকায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই এলাকাগুলো হলো- তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, ধরমপুর, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড, বটতলা ও তৎসংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।

এমএসি/আরএইচ

Link copied