দীপকের পর নেহা বোরাও আটক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৭
ভারতের জাতীয় পতাকা নিয়ে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দেয়ার আগেই ককরোচ জনতা পার্টির(সিজেপি)প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শুক্রবার (১৬ অক্টোবর) আটক করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে কনট প্লেসের কাছে মান্ডি হাউস থেকে পুলিশ আটক করেছে বামপন্থী ছাত্র নেতা নেহা বোরাকে। গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে একাধিকবার আটক হলেন এই দুজন।
ভারতের তিন রঙা জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামার ডাক দিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা।
শুক্রবার বিকালে লেহরা দো তিরঙ্গা’ বা ভারতের জাতীয় পতাকা ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। দিন কয়েক আগেই নিয়ম অমান্য করে যন্তর মন্তরে প্রবেশ ও ম্যাজিস্ট্রেটকে দেয়া ‘পিস বন্ড’ বা শান্তি ভঙ্গ না করার লিখিত আশ্বাস ভাঙার অভিযোগ তুলে সিজেপির সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন তিহার জেলে বন্দী। তারই প্রতিবাদ জানাতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
এ দিন প্রথমে দীপকেকে আটকের খবর পাওয়া যায়।দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেইবাড়ি থেকেতাকে আটক করে পুলিশ।
এমএসি/আরএইচ