শিশুর যত্নে পিতামাতাকে আরও বেশি সচেতন হবার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:১৮


শিশুর যত্নে পিতামাতাকে আরও বেশি সচেতন হবার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতিরমির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
 
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতি কন্যাশিশুর জন্ম কোনো বোঝা নয়, বরং অফুরন্ত সম্ভাবনার সূচনা।
 
তিনি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 
তিনি আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে সরকার।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে সমাজ, পরিবার ও পিতামাতাকেও সচেতন হতে হবে। কুমিল্লার ঘটনায় সেটি প্রমাণ হয়েছে। একটা মেয়ে তিন-চার দিন ধরে বাড়িতে নেই। পিতামাতা কীভাবে থাকে এভাবে। অর্থাৎ পিতামাতাকেও আরও সচেতন হতে হবে তার শিশুর ব্যাপারে।
 
তিনি বলেন, কন্যাশিশুর ভবিষ্যৎ শুধু তার নিজের জীবনের গল্প নয়, সেই ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের অগ্রযাত্রা। তাই তাদের পথচলাকে সহজ করে দেওয়াই একটি মানবিক সমাজের দায়িত্ব।

এমএসি/আরএইচ

Link copied