ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৫৫


সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন।
 
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।
 
আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।
 
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন। তাদের দুজনই নারী।

এমএসি/আরএইচ

Link copied