ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৬৩ হাজার ছাড়াল
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৪১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৯০ জন হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩১৪ জন চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৮১ জন এবং খুলনা বিভাগে ২৭১ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ২১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমএসি/আরএইচ