স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৫৫
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আগের ছুটির তারিখে পরিবর্তন এনেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির তারিখ সংশোধনের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারিকৃত প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ পরিবর্তনপূর্বক ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এর আগে স্কুল ও কলেজের ছুটির তালিকায় এই পবিত্র দিনটির ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, যদিও এই ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এমএসি/আরএইচ