কক্সবাজারের বিচ থেকে যেভাবে আটক হলেন ইকবাল
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, সকাল ০৪:২৪
কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখা ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইকবালকে কক্সবাজারের কলাতলি সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজার থেকে কুমিল্লা পাঠানো হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ইকবাল সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা পাঠানো হবে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে ইকবাল সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা আনা হচ্ছে।
এমএসি/আরএইচ