স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ওমান

ক্রীড়া প্রতিবেদক

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, রাত ০৮:৪০


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড। মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওমান দলপতি জিসান মাকসুদ।

প্রতিবেদন লেখার সময় ওমানের স্কোর ২ ওভারে ১ উইকেটে ১২ রান। রান-আউট হয়ে সাজঘরে ফিরে গেছে ওপেনার যতিন্দর সিং। আকিব ইলিয়াস ৮ ও কেশ্যব প্রজাপতি ৩ রানে ব্যাট করছেন।

সুপার টুয়েলভে উঠতে হলে আজকের ম্যাচে জিততেই হবে ওমানের। দুদলই এর আগে দুটি করে ম্যাচ খেলেছে। ওমান নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারালেও পরের ম্যাচে হেরেছে বাংলাদেশের কাছে।

অন্যদিকে, টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে যাত্রা শুরু করা স্কটিশরা দ্বিতীয় ম্যাচে ১৭ রানে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠবে স্কটল্যান্ড।

সূত্র: ক্রিকবাজ

এমএসি/আরএইচ

Link copied