পাকিস্তানে পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, রাত ০৮:২০
পাকিস্তানে পৃথক তিনটি হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে নিরাপত্তা চৌকিতে দুটি হামলাসহ তিনটি পৃথক হামলায় তারা নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী বলছে, পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সহিংসতার ঘটনা বেড়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদেরকে বুধবার দিবাগত রাতে বিস্ফোরক হামলা চালিয়ে হত্যা করা হয়।
সূত্র : আলজাজিরা।
এমএসি/আরএইচ