নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে সামান্তা শারমিনকে হুমকি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ফোনে তাকে অশালীন ভাষায় গালাগালি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামে এক ব্যক্তি এসব হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন সামান্তা।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২ টা ২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।
পোস্টে সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। একই সঙ্গে পদত্যাগপত্রও প্রকাশ করেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে এনসিপির রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের কথা তুলে ধরেন সামান্তা।
এমএসি/আরএইচ