'আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে'
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। আজ একজন আক্রান্ত হচ্ছেন, কাল আরেকজন হবেন। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’
তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারী এবং নেপথ্যে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। সকল অন্যায়ের মোকাবিলা হবে ঐক্যবদ্ধভাবে, গণতান্ত্রিকভাবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও বিদেশি মদদের অভিযোগগুলোর যথাযথ তদন্ত করতে হবে। রাজনৈতিক স্বার্থে অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতার সমীকরণে অপরাধীদের পুনর্বাসন করা হলে দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হবে।
এমএসি/আরএইচ