গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, রাত ০৯:২৭
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলায় তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব পালন করবেন।
এমএসি/আরএইচ