সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৩৭


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক ‘দ্য ডেইলি অবজার‌ভার’-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালীর ওই টিভি চ্যানেল কার্যালয়ে অভিযান চালিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।

কী অভিযোগে তাকে আটক করা হয়েছে বা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে ডিবি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি।

এমএসি/আরএইচ

Link copied