মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৪৬
মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাস থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভিসা প্রার্থীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ জাগলে সেই আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
এমএসি/আরএইচ