পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল থেকে কারখানা বন্ধ রাখবে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১ নভেম্বর ২০২৬, রাত ০৮:১০


দিনভর আন্দোলনের কারণে প্রায় ৬০০ কারখানা বন্ধ ছিল। সাভারে ১৭৭ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল সোমবার (২ নভেম্বর) কারখানা বন্ধ করতে বাধ্য হবে মালিকরা। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি।
 
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
 
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা বিক্ষোভ সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করছেন। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের বিক্ষোভের মুখে বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ডিএমপি এলাকা, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ রয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক তথ্যে এ কথা জানানো হয়েছে।
 
এদিকে, পোশাক কারখানার অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী-শ্রমমন্ত্রীসহ কয়েকজনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী।

এমএসি/আরএইচ

Link copied