তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৯
তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকালে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম কে এম তাহসিফ সৌরি (২৮)।
তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি।
পুলিশ জানায়, ৯৯৯ নম্বরের মাধ্যমে তারা খবর পায় উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে।
এরপর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসি/আরএইচ