শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, রাত ১০:১৬
অভিনয়ের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার বৈচিত্র্যেও ভক্তদের নজর কাড়েন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক, কখনো ঐতিহ্যবাহী বাঙালি সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি। এবার অফহোয়াইট শাড়ি, গয়না আর চুলে বেলি ফুলের গাজরায় স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন প্রেম ও বিরহের কথাও।
এর আগে নতুন সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কয়েকটি স্থিরচিত্র। ছবিতে তাঁর পরনে অফহোয়াইট সুতি শাড়ি, পাড়জুড়ে ধূসর-গোলাপি নকশা। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা—সব মিলিয়ে বাঙালি সাজে আলাদা সৌন্দর্য ছড়িয়েছেন তিনি।
ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, কখনো মুচকি হেসে তাকিয়েছেন ক্যামেরার দিকে। তাঁর প্রতিটি ভঙ্গিতেই ফুটে উঠেছে স্নিগ্ধতা ও সাবলীল সৌন্দর্য।
ছবির ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানের পঙ্ক্তি তুলে ধরেছেন জয়া। লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।’
জয়ার এই স্নিগ্ধ সাজের সঙ্গে ক্যাপশনের কাব্যিক আবহও নজর কেড়েছে ভক্তদের। ছবির মন্তব্যের ঘরে তাঁর সৌন্দর্য ও বাঙালি সাজের প্রশংসা করছেন অনুরাগীরা। সব মিলিয়ে শাড়ি-গাজরার ঐতিহ্যবাহী সাজ আর ‘পিরিতের বেদনা’ নিয়ে জয়ার নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে আগ্রহ।
এমএসি/আরএইচ