ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই টুপটুপ রিসোর্ট বানানো হয়: ডিজি

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:৩৪


ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই কক্সবাজারে টুপটুপ রিসোর্ট তৈরি করেছে মালিকপক্ষ। এ কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
 
তিনি বলেন, বেশিরভাগ রিসোর্টের কোনো ফায়ার সার্ভিসের তদারকি কিংবা অগ্নিনিরাপত্তার ছাড়পত্র না নিয়েই বানানো হয়েছে।
 
এসময় ডিজি বলেন, রিসোর্টগুলো মানসম্মত নয়, মেরিন ড্রাইভের টুকটুক রিসোর্টের নিচ তলায় খাবার তৈরি হতো। অ্যাক্সিডেন্টালি আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে রিসোর্টটি ২২ কিলোমিটার দূরে।
 
তিনি বলেন, এ পর্যন্ত ৬টি মরদেহ পাওয়া গেছে। রিসোর্টটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। জুন মাসেও নোটিশ দেয়া হয়েছিল। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট অনুমতি না নিয়েই চলছে।
 
দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসনকে জানানো হবে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

এমএসি/আরএইচ

Link copied