শেখ হাসিনাকে ভারতে ঢুকতে না দেয়ার বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:০৮


শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না।শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের প্রশ্নোত্তর পর্বেএমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
 
তিনি বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
 
শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বরং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।
 
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়ায় আদালত যুক্ত রয়েছে।

এমএসি/আরএইচ

Link copied