চাঁদা দাবি কিনা, তদন্তের পর বলা যাবে: সালমানের স্টুডিওতে ভাঙচুর প্রসঙ্গে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০১:৪৫


জমি দখলকে কেন্দ্র করে রাজধানীর দক্ষিণ মানিকদীর আবাসন প্রকল্পে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় চাঁদা দাবির কোন বিষয় রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সেখানে পরিদর্শনে আসে। তারা পুরো এলাকা ঘুরে দেখেন।
 
পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার।
 
তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রপ্তার করা হয়েছে।
 
এর আগে সকালে পরিদর্শনে আসেন এসআরবি’র সদস্যরা। তারা সেখান থেকে আলমাত সংগ্রহ করেন।
 
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান, তদন্ত সাপেক্ষে পুরো ঘটনা জানা যাবে।
 
উল্লেখ্য, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত ইসিবি চত্বরের নিকটবর্তী জনবহুল দক্ষিণ মানিকদী এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে রাতের আঁধারে ভয়াবহ ও রোমহর্ষক সশস্ত্র হামলার ঘটনা ঘটে। প্রায় আড়াই থেকে তিনশ সন্ত্রাসী একাধিক পিকআপ ভ্যানে চড়ে অতর্কিতভাবে সেই এলাকায় প্রবেশ করে এবং ত্রাস সৃষ্টি করতে নির্বিচারে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রে তাণ্ডব চালায়। এই হামলায় দেশের পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে।

এমএসি/আরএইচ

Link copied