পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৩৯
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। এবার প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে পাভেলের উপস্থিতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হলেও এর সত্যতা, ধারণের সময় ও স্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের মুখোমুখি হন পাভেল। তখন ভিডিওতে থাকা নারীকে তাঁর বান্ধবী হিসেবে উল্লেখ করেন তিনি এবং তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন।
এরই মধ্যে নতুন করে প্রায় পাঁচ মিনিটের ভিডিও ছড়িয়ে পড়ায় পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আবারও বেড়েছে। তবে নতুন ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাইদুর রহমান পাভেল ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হন তিনি। পরে অভিনয়ে নিয়মিত হয়ে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
এমএসি/আরএইচ