প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, রাত ০২:০৫
প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে।
২০২৫ সালের আগস্টে আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ সম্মেলনের পর এই প্রথম ট্রাম্প ও পুতিনের দেখা হলো। তাদের একে অপরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানাতে দেখা যায়। প্রথমে তারা করমর্দন করেন, এরপর একে অপরের কাঁধে হাত রাখেন।
তিন নেতার মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন। আগামীকাল বিকেলে তাদের বৈঠকে বসার কথা রয়েছে।
সূত্র: বিবিসি
এমএসি/আরএইচ