চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:২১
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে গত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এমএসি/আরএইচ