সপরিবারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০২:৫০
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা প্রিন্সকে গ্রেপ্তারে পর তার বন্ধু ও পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ।
পুলিশ জানায়, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রায় এক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়।
এদিকে, প্রিন্সের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ সদস্যদের আঘাত করা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসি/আরএইচ