আগামী ২৫ অক্টোবর রিয়াদ যাবে বিমান

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২১ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:৪২


নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে।
 
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 
তারা জানায়, বিমান আপাতত কেবল ২৫ অক্টোবর ফ্লাইট পরিচালনা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
 
তারা আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট আজ ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।

এমএসি/আরএইচ

Link copied