যুব উন্নয়নের প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৪
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে সিআইডি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, তদন্তকারীরা প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা পেয়েছেন। রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসি/আরএইচ