ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৪৭
ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবারের সম্ভাব্য বিক্ষোভকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মাঠে নামানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ।
এমএসি/আরএইচ