একুশে বইমেলা হবে জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, রাত ০৯:১৯


আগামী অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) এবং চলবে ৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বইমেলার এই নতুন সময়সূচি নির্ধারণের কথা জানিয়েছে।
 
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
 
মতবিনিময় সভায় উপস্থিত প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সীমা ৭ই জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএসি/আরএইচ

Link copied