মিরপুরে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪ মামলা, আটক ২০
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, দুপুর ০২:৪৩
রাজধানীর মিরপুর ১০ নম্বরে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। এরমধ্যে ট্রাফিক বক্স ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর ও সিটি কর্পোরেশনের ট্রাকে আগুনের ঘটনায় মিরপুর মডেল থানায় ৩টি ও কাফরুল থানায় আরও একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ সূত্রে জানা যায়, এসব মামলায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে সকাল থেকেই মিরপুর ১০ এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। সকালেও অভিযানে নামে পুলিশ।
এদিন গতকালকের সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে এবং আবারো ফুটপাতে দোকান বসানোর চেষ্টার অভিযোগে সন্দেহজনক ৭ থেকে ৮ জনকে আটক করা হয়। তবে বেশিরভাগ এলাকা ছিল হকারমুক্ত। রাস্তাঘাট ফাঁকা থাকায় অনায়াসে যাতায়াত করতে পারছেন পথচারীসহ যাত্রীরা।
এমএসি/আরএইচ