চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:১৭
চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। সেইসঙ্গেমূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও) এর সাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এডিবির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে।
এডিবি’র সর্বশেষ প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, দেশের জিডিপির প্রবৃদ্ধি ২০২৫ অর্থবছরের ৩.৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে ৩.৭ শতাংশ এবং ২০২৭ অর্থবছরে ৪.০ শতাংশে পৌঁছাতে পারে। রাজনৈতিক অনিশ্চয়তা কমা এবং বিনিয়োগ বাড়াই এই ইতিবাচক পূর্বাভাসের প্রধান কারণ।
অন্যদিকে, মূল্যস্ফীতি ২০২৫ সালের ১০.০ শতাংশ থেকে কমে ২০২৬ অর্থবছরে ৮.৭ শতাংশে নেমে এসেছে, তবে ২০২৭ অর্থবছরে ৯.০ শতাংশে উঠতে পারে বলে মনে করছে এডিবি।
আমদানি বাড়ায় চলতি হিসাবের ঘাটতি কিছুটা বাড়লেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে।
আগামীতে কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রাখবে, তবে উচ্চ ঋণের সুদ ও জ্বালানি সংকটের কারণে শিল্প খাত চাপে থাকতে পারে। বৈশ্বিক সংঘাত ও তেলের উচ্চমূল্য অর্থনীতি পুনরুদ্ধারের গতিকে কিছুটা ধীর করতে পারে।
এমএসি/আরএইচ