ফরিদপুরে জব্দ করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০১:৫৬


ফরিদপুরে দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮) রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলা কানাইপুর ইউনিয়নে করিমপুর হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সাজ্জাদ বলেন, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার সামনে সড়কের পাশে রাখা ছিল।

তিনি আরও বলেন, বাসটিতে কীভাবে, কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করেই বাসটিতে আগুন জ্বলতে দেখেন তারা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এমএসি/আরএইচ

Link copied