ছাত্রশক্তি নেতা হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, রাত ০৮:৫১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে–এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালায়।
প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এ হামলা চালায়।
তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসি/আরএইচ