বাংলাদেশকে ৩৬৯ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২২
সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার (৯ নভেম্বর) সকালে ১০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০ রানের লিড নেয়ায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান।
দিনের খেলা শুরুতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪৫ রান। সকালে দলীয় সংগ্রহে আর ৫৩ রান যোগ করতে গিয়ে ৩ উইকেট হারায় তারা। দিনের দ্বিতীয় ওভারে নাঈম হাসানের বলে কাভেম হজের উইকেট হারায় ক্যারিবীয়রা। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করে ১৪২ রানে থামেন তিনি।
এরপর মেহেদী হাসান মিরাজের বলে জাস্টিন গ্রিভস এলবিডব্লু হলে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে নাঈমের দ্বিতীয় শিকার হন শামার জোসেফ। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৯৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
এখন সিলেট টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬৯ রান। হাতে রয়েছে পঞ্চম দিনের বাকি সময়।
এমএসি/আরএইচ