নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, রাত ১১:০০


দেশের প্রখ্যাত নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। আজ (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই কায়েস চৌধুরী কিডিনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।

দীর্ঘদিন নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। একজন নাট্যকার হিসেবেও তিনি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।

এমএসি/আরএইচ

Link copied