বেলাবোতে উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী গ্রেপ্তার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৫৫


নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বেলাবো উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাবো উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার খালেদা (৪১) গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বেলাবো থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার শারমিন আক্তার খালেদা বেলাবো উপজেলার বেলাবো সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকার আব্দুল সাত্তার শেখের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাবো থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ জানান, শারমিন আক্তার খালেদা একটি এজাহারভুক্ত মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসি/আরএইচ

Link copied