নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৩৭
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান ও ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এমএসি/আরএইচ