বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

রাজনীতি প্রতিবেদক

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৫৫


মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মাধ্যমে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও মোচনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাকে সবসময় আন্দোলিত করে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিও নিজেকে গর্বিত মনে করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালে সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মাধ্যমে তাদের প্রতি সরকারের দায় কিছুটা মোচনের চেষ্টা করা হচ্ছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এ সময় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে।

এমএসি/আরএইচ

Link copied