সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৫৮


সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনের সফর নিয়ে বৈঠকে আলোচনা হবে।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা শুনেছেন।

এমএসি/আরএইচ

Link copied