পূজামণ্ডপে হামলা করছে সরকার: রিজভী
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, রাত ০৮:১৯
মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে সরকার হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সোমবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, কৃত্রিমভাবে এসব হামলার ঘটনা সৃষ্টি করে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষ ঢাকতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে।
এছাড়া পরিকল্পিতভাবে সরকারের মদদে দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।
এমএসি/আরএইচ